২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ছয় মাসে রপ্তানি প্রবৃদ্ধি ৪১ শতাংশ

চলতি অর্থ বছরের এ পর্যন্ত রপ্তানি আয় এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি; যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪১ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থ বছরের এ পর্যন্ত রপ্তানি আয় এক হাজার কোটি মার্কিন ডলারের বেশি; যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪১ শতাংশ বেশি। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই- ডিসেম্বর) রপ্তানি হয়েছিল সাতশ ২৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের পণ্য। চলতি অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছে এক হাজার ২৬ কোটি ৩৬ লাখ মার্কিন ডলারের পণ্য। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল আটশ ৭৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। শুধু ডিসেম্বর মাসের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬৭ দশমিক ৭৬ শতাংশ। প্রবৃদ্ধি হওয়া প্রধান প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে নীটওয়ার (৪৩ দশমিক ৩৯ শতাংশ), উভেন গার্মেন্ট (৪০ দশমিক ৭৯ শতাংশ), পাট ও পাটজাত পণ্য (৫৮ দশমিক ৩৩ শতাংশ), হোম টেক্সটাাইল (৭৭ দশমিক ৭৫ শতাংশ), হিমায়িত খাদ্য (৫২ দশমিক ৯২ শতাংশ), চামড়া (৩১ দশমিক ২৭ শতাংশ), চামড়াজাত পণ্য (১৭১ দশমিক ৩১ শতাংশ) কৃষি পণ্য (১১ দশমিক ৪৮ শতাংশ)। এছাড়া রয়েছে তামাক (৬৩ দশমিক ৩৬ শতাংশ), প্লাস্টিক পণ্য (৩৬ দশমিক ১৭ শতাংশ), হ্যান্ডিক্রাফটস (২২ দশমিক ৮৩ শতাংশ), ক্যাপ (৭৩ দশমিক ৩২ শতাংশ), ঘড়ি ও ঘড়ির যন্ত্রাংশ (১৪৫ দশমিক ০৩ শতাংশ), পাদুকা (৪৯ দশমিক ২৯ শতাংশ), নৌযান (প্রবৃদ্ধি ১৯২৪ দশমিক ৭২ শতাংশ), সিরামিক পণ্য (৬ দশমিক ৬১ শতাংশ) এবং ইলেকট্রিক পণ্য (১০৬ দশমিক ৯২ শতাংশ)। তবে গত অর্থবছরের তুলনায় প্রথম ছয় মাসে রপ্তানি কমার তালিকায় রয়েছে- চা (৬৮ দশমিক ৪১ শতাংশ), ঔষধ (২ শতাংশ), সিমেন্ট, লবণ ও পাথর (৪৪ শতাংশ), রাসায়নিক পণ্য (১৯ দশমিক ৬৪ শতাংশ), কাঠ ও আসবাবপত্র (৪০ দশমিক ৯১ শতাংশ), বাইসাইকেল (১০ দশমিক ২১ শতাংশ), মণ্ড (১০০ শতাংশ) এবং ছাপা পণ্য (১২ দশমিক ২৪ শতাংশ)। চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে এক হাজার আটশ ৫০ কোটি মার্কিন ডলার যা গত অর্থবছরের রপ্তানি আয়ের চেয়ে ১৪ দশমিক ১৬ শতাংশ বেশি। ২০০৯-১০ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ১১ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০১৫ ঘ.