ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে সাপের বিষের চাহিদা থাকলেও রপ্তানির জন্য বিষ সংগ্রহে সাপের খামার স্থাপন লাভজনক হবে না।
তবে দেশীয়ভাবে সাপে কাটার নিরাময় ওষুধ (এন্টি-ভেনম) উৎপাদনে সরকারিভাবে সীমিত আকারে একটি খামার করা যেতে পারে। এটি ওষুধ উৎপাদনে দেশীয় চাহিদা পূরণ করতে পারবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগ এবং এন্টি-ভেনম শাখার বিশেষজ্ঞরা এ মতামত দিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত সভায় বিশেষজ্ঞরা এ মত দেন। সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশেষজ্ঞ শিক্ষক ও চিকিৎসকদের কাছে থেকে খামার স্থাপনের পক্ষে ও বিপক্ষে মতামত পাওয়া গেছে। উভয় ধরণের বক্তব্যই মন্ত্রণালয় গ্রহণ করেছে।
তিনি বলেন, "এ ব্যাপারে আমাদের কোন অভিজ্ঞতা নেই। আমরা এক্ষেত্রে একেবারেই নতুন। এমনকি যাদের বক্তব্য নেওয়া হয়েছে, তারাও অনভিজ্ঞ। আমরা সম্ভাব্যতা যাচাই করে দেখেছি।"
তিনি বলেন, "সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, আমাদের দেশে এ ধরণের বিষাক্ত সাপের খামার করে বিষ রপ্তানির উদ্যোগ লাভজনক হবে না। কারণ, দেশে এখন সে রকম সাপ নেই। আর এটা করতে অনেক ধরণের আধুনিক প্রযুক্তির প্রয়োজন। যা অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাই সরকার এ পরিকল্পনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
মন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলো কিছুদিন আগেই এ ধরণের খামার করেছে। এখন সেখানেও সাপের খামার করা নিষিদ্ধ করা হয়েছে। শুধু ভারতে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে এ ধরণের একটি খামার চলছে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএলআরআই) মহাপরিচালক ড. শহিদুল হক জানান, বাংলাদেশে এ ধরণের বিষাক্ত সাপের খামার গড়ে তোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে প্রাণহানি ও পরিবেশগত ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের পক্ষ থেকে এ ধরণের বক্তব্য তুলে ধরা হয়েছে। সরকার বিষয়গুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।
এরআগে ২০০৭ সালে রপ্তানি উন্নয়ন ব্যুরোও (ইপিবি) এ ধরণের একটি উদ্যোগ নিয়েছিল।
মানিকগঞ্জের মহিলা সাংসদ মমতাজ বেগম স
bdnews24