২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এস্তোনিয়া ইউরো জোনে

ইউরো জোনের নতুন সদস্য হয়েছে পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

তাল্লিন, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো জোনের নতুন সদস্য হয়েছে পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়া। মাত্র ১৩ লাখ মানুষের এ বাল্টিক রাষ্ট্রটি ইউরো জোনের ১৭ তম সদস্য হয়েছে। এর মধ্য দিয়ে নিজেদের মুদ্রা ক্রুন থেকে ইউরো মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করলো দেশটি। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ১ জানুয়ারি মধ্যরাত থেকে ইউরো মুদ্রা ব্যবস্থা চালু করে এস্তোনিয়া। ইউরো মুদ্রা চালু ও নতুন বছর উদযাপন উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে একটি থিয়েটারে বল নাচের আয়োজন করা হয়। ওই থিয়েটারের বাইরে টাকা তোলার বিশেষ একটি মেশিন থেকে ইউরো উঠিয়ে মুদ্রাটি উদ্বোধন করেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী আ