ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ছয় হাজার চারশ ৪৬ কোটি টাকার সাতটি প্রকল্প হাতে নিয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এক হাজার সাত'শ ২৫ কোটি টাকা ব্যয়ে এনজিএন ভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন, পাঁচশ ৪৯ কোটি টাকা ব্যয়ে ব্রডব্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন, সাত'শ ৫৯ কোটি টাকা ব্যয়ে এক হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন, দুশ ৯০ কোটি টাকা ব্যয়ে ইন্টারনেট তথ্য নেটওয়ার্ক স
bdnews24