২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবি খচিত ২ টাকার মুদ্রা আসছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি খচিত দুই টাকার ধাতব মুদ্রাও বাজারে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি খচিত দুই টাকার ধাতব মুদ্রাও বাজারে আসছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ১২ অক্টোবর ওই মুদ্রা বাজারে আসবে। সেদিন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে এ মুদ্রা পাওয়া যাবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর ছবি খচিত এক টাকার মুদ্রার প্রচলন হয়। দুই টাকার নতুন মুদ্রায় স্টেইনলেস স্টিলে তৈরি, যার ওজন ৫ দশমিক ৫ গ্রাম, ব্যাস ২৪ মিলিমিটার। মুদ্রার এক পিঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে। অন্য পিঠে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা রয়েছে। নতুন মুদ্রার পাশাপাশি দুই টাকার বর্তমান মুদ্রাও চালু থাকবে বলে তথ্য বিবরণীতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৭৩২ ঘ.