২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চামড়া ব্যবসা ধ্বংস করতেই অ্যানথ্রাক্স নিয়ে অপপ্রচার চলছে'

বাংলাদেশের চামড়া ব্যবসা ধ্বংস করার উদ্দেশ্যে অ্যানথ্রাক্স নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের গরু ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের চামড়া ব্যবসা ধ্বংস করার উদ্দেশ্যে অ্যানথ্রাক্স নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের গরু ব্যবসায়ীরা। সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নগরীর সাগরিকা ও বিবির হাট গরুর বাজারের ইজারাদার ও ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিবির হাট গরুর বাজারের ইজারাদার সাইফুল হুদা মো. জাহাঙ্গীর বলেন, "দেশের স্বার্থ বিবেচনা না করে সরকার অ্যানথ্রাক্স বিষয়ে রেড এলার্ট জারি করেছে। এ বিষয়ে সরকার ও গণমাধ্যমের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে।" গত ঈদুল আজহায় দেশে প্রায় ২৮ হাজার কোটি টাকার চামড়ার ব্যবসা হয় জানিয়ে তিনি বলেন, "এই ব্যবসা ধ্বংসের জন্য পরিকল্পিতভাবে অ্যানথ্রাক্স আতংক ছড়ানো হচ্ছে।" সাইফুল হুদা দাবি করেন, অ্যানথ্রাক্স আতংকে গরু বিক্রি চার ভাগের এক ভাগে নেমে আসায় সাগরিকা ও বিবির হাট গরুর বাজারের ইজারাদারদের প্রতিদিন মোট দুই লাখ ৭০ হাজার টাকা করে লোকসান গুণতে হচ্ছে। সমস্যা মোকাবেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ করে সাইফুল হুদা বলেন, "বার্ষিক নয় কোটি টাকা দিয়ে এ বাজার দুটি চসিকের কাছ থেকে ইজারা নেওয়া হয়। কিন্তু চসিক এখন পর্যন্ত একটি মেডিক্যাল টিম পর্যন্ত গঠন করেনি।" গরুর মাংস সাময়িকভাবে কিছুদিন না খাওয়ার পরামর্শ দিয়ে স