২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য বিমোচনে ১০০ কোটি ডলার দেবে আইএমএফ

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে ১০০ কোটি ডলার অর্থ ঋণ সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে ১০০ কোটি ডলার অর্থ ঋণ সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার অর্থমন্ত্রণালয়ে আইএমএফ'র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক অনুপ সিংয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, " সরকার এ বছর দারিদ্র বিমোচন কৌশলপত্র-২ (পিআরএসপি) বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই অর্থ পিআরএসপি বাস্তবায়নে ব্যয় করা হবে। আইএমএফ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই তহবিল চূড়ান্ত করার প্রতিশ্র"তি দিয়েছে।" তিনি জানান, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে এ অর্থ বিনিয়োগ করা হবে। পিআরএসপি-২ বাস্তবায়নে ৬০০ কোটি ডলার ঘাটতি রয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, "আমরা পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রেও তাদের সহযোগিতা চেয়েছি।" অন্য এক প্রশ্নের জবাবে দেশে মুদ্রাস্ফীতির হার 'উদ্বেগজনক' নয় বলে মন্তব্য করেন আবুল মাল আব্দুল মুহিত। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতি ও অন্যান্য নিয়ামকের কারণে মুদ্রাস্ফীতির বর্তমান হার হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র হিসাব অনুযায়ী গত অর্থবছরের শেষে মুদ্রাস্ফীতির হার ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ, যা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশের চেয়ে প্রায় এক শতাংশ বেশি। মুহিত দাবি করেন, সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। তিনি আরো বলেন, "মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।" আগামী দুই বছরে প্রবৃদ্ধির হার আট শতাংশে পৌঁছবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিকে/জেবি/এসএএ/১৯১৩ ঘ.