২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউচুয়াল ফান্ডের মার্জিন লোন সুবিধা বেড়েছে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ডের জন্য মার্জিন লোন সুবিধা বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ডের জন্য মার্জিন লোন সুবিধা বাড়িয়েছে। সোমবার এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "কোনো মিউচুয়াল ফান্ডের শেয়ারের মূল্য তার নেট অ্যাসেট ভ্যালুর শতকরা দেড়শ শতাংশের কম হলে ওই শেয়ারের জন্য মার্জিন লোন সুবিধা পাওয়া যাবে।" কোনো কোম্পানির মোট সম্পদকে তার শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে যে মূল্য দাঁড়ায় তাই নেট অ্যাসেট ভ্যালু। আনোয়ারুল কবির জানান, আগের আইন অনুযায়ী এটি ছিল নেট অ্যাসেট ভ্যালুর ১১৫ শতাংশ। একজন বিনিয়োগকারীর মোট শেয়ারের বাজারমূল্যের বিপরীতে মার্জিন লোন দেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, যদি একটি মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু ১০ টাকা হয় এবং ওই শেয়ারের বাজারমূল্য হয় ১৫ টাকা, তাহলে শেয়ারটি মার্জিন লোন সুবিধা পাবে। বর্তমানে মার্জিন লোনের অনুপাত হচ্ছে ১ অনুপাত ১। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এআইএমএস অব বাংলাদেশের প্রধান ইউয়ার সাঈদ বলেন, "অধিকাংশ মিউচুয়াল ফান্ডের শেয়ারের বাজারমূল্য তার নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে বেশি। তাই এই শেয়ারগুলোর দাম বাড়বে বলে মনে হয় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এএনএস/পিডি/২০০৬ ঘ.