২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি প্রিন্সের কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে বেক্সিমকো

বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের শতকোটি ডলার ব্যয়সাপেক্ষ বিএমআরই প্রকল্পের দরপত্রে অংশ নেওয়ার জন্য সৌদি আরবের রাজ পরিবার সংশ্লিষ্ট একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে বেক্সিমকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের শতকোটি ডলার ব্যয়সাপেক্ষ বিএমআরই প্রকল্পের দরপত্রে অংশ নেওয়ার জন্য সৌদি আরবের রাজ পরিবার সংশ্লিষ্ট একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে বেক্সিমকো। রোববার এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ঢাকায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাণিজ্য বহুমুখীকরণের লক্ষ্য সামনে রেখে বেক্সিমকো লিমিটেড এখন তেল ও জ্বালানি খাতে প্রবেশ করার প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, বেক্সিমকো আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, সৌদি আরবের প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল-সউদের মালিকানাধীন মারাসেল কোম্পানি লিমিটেড এবং বেক্সিমকো লিমিটেড যৌথভাবে তাদের বিনিয়োগের আগ্রহের (ইওআই) কথা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কাছে জানাবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) অথবা বিল্ড ওন অপারেট ট্রন্সফার (বিওওটি)-এর ভিত্তিতে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ক্ষমতা ১ দশমিক ৫ টিপিএ থেকে ৪ দশমিক ৫ টিপিএ-তে উন্নীত করার জন্য এই শোধণাগারের বিএমআরই প্রকল্পে বিনিয়োগের আগ্রহের কথা জানানো হবে। বিবৃতিতে বলা হয়, বিএমআরই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে একশ কোটি মার্কিন ডলার। বিএমআরই প্রকল্পে বিনিয়োগের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেড দেশি ও বিদেশি ঠিকাদারদের কাছ থেকে যে দরপত্র আহ্বান করেছে তাতে সাড়া দিয়ে এই ইওআই জমা দেওয়া হচ্ছে। বস্ত্র শিল্প থেকে শুরু করে ঔষধ শিল্প এমনকি গণমাধ্যমেও বেক্সিমকো লিমিটেডের বিনিয়োগ রয়েছে। এই প্রতিষ্ঠানটি স