২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্জিন লোনের বিষয়ে এসইসি'র ব্যাখ্যা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মার্জিন লোনের অনুপাতকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মার্জিন লোনের অনুপাতকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। বাজার মনিটরিং সেলের বৈঠক শেষে মঙ্গলবার এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের জানান, এখন থেকে মার্জিন লোনের অনুপাত হবে- শেয়ারের বাজার মূল্য ও শেয়ার প্রতি কোম্পানির সম্পদের মোট পরিমাণকে দু'ভাগ করলে যা দাঁড়াবে সে অনুযায়ী। এসইসি'র নিয়ম অনুযায়ী, বর্তমানে মার্জিন লোনের অনুপাত হলো-১ অনুপাত ১। অর্থাৎ একজন বিনিয়োগকারী বাণিজ্যিক ব্যাংক এবং ব্রোকারেজ হাউজ থেকে তার হাতে থাকা শেয়ারের মূল্যের সমপরিমাণ ঋণ সুবিধা পাবেন। পুঁজিবাজারের উর্দ্ধগতিতে কমিশন উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন আনোয়ারুল কবির ভূঁইয়া। তিনি জানান, বাণিজ্যিক ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে মার্জিন লোনের এই নতুন পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। পুঁজিবাজারকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে এসইসি আগামী রোববার বাণিজ্যিক ব্যাংক এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনায় বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএনএস/এইচএ/২০৫৫ঘ.