২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানকে পুঁজি বাজারে বিনিয়োগ কমানোর নির্দেশ

আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য পুঁজি বাজারে বিনিয়োগের সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:57 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য পুঁজি বাজারে বিনিয়োগের সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী আর্থিক, বাণিজ্যিক, কৃষি বা শিল্প প্রতিষ্ঠান তার পরিশোধিত মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের অতিরিক্ত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবে না। রোববার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৬ ধারা অনুযায়ী, কোনো আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত এ সীমার অতিরিক্ত শেয়ার অর্জন বা ধারণ করলে তা এ বছরের ডিসেম্বরের মধ্যেই অনুমোদিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ৫০ শতাংশ পর্যন্ত বিনিয়োগের বিধান রাখা হয়েছে। ওই নির্দেশনায় আরো বলা হয়, স