ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাকসহ বিভিন্ন শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, "শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। কারণ, ট্রেড ইউনিয়ন ছাড়া মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে না।
"ট্রেড ইউনিয়ন হলে যে কোন ঘটনায় আলোচনার জন্য শ্রমিকদের প্রতিনিধি পাওয়া সম্ভব হবে, যা শিল্প ক্ষেত্রে অস্থিরতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।"
রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় রোববার অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ ত্রিপক্ষীয় কর্মশালার আয়োজন করে।
শ্রম মন্ত্রী বলেন, "গার্মেন্টস খাতে সা
bdnews24