২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জে ফতুল্লার কাঠেরপুল ও আশপাশ এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে আবারো পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 05:26 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ফতুল্লার কাঠেরপুল ও আশপাশ এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে আবারো পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া ও পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। বেলা ১১ টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ফতুল্লার শিবুমার্কেট এলাকায় অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা নুন্যতম মজুরী ৫ হাজার টাকা ঘোষণা ও তা ১ আগস্ট থেকে কার্যকর এবং সিপিবি সমর্থিত গার্মেন্ট ট্রেড ইউয়িন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের মুক্তির দাবিতে ফতুল্লায় বিক্ষোভ শুরু করে। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, সোমবার সকালে বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশের উপর হামলা চালায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলকিউ/কেএমএস/১২৪৮ ঘ.