২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ নির্বাচনে সেলিম ওসমান প্যানেল জয়ী

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। বিকেএমইএ নির্বাচনে বোর্ডের সচিব সুলভ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তৈরি পোশাক কারখানা উইজডম এটায়ার্স-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান নারায়ণগঞ্জ ক্লাব ও চেম্বারের সভাপতি। সম্মিলিত নিট পরিষদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি এ কে এম সেলিম ওসমান (৩২৪ ভোট), হাবিবুর রহমান (৩৪৭), আবু আহম্মেদ সিদ্দিক (৩৩৯), মোহাম্মদ হাতেম (৩৭৫), শামীম আহম্মেদ (৩২৭), খাজা আজিজুল হক টুলু (৩২০), মনসুর আহম্মেদ (৩২৬), আসলাম সানি (৩১৭), এস এম সালাউদ্দিন (৩০২), শফিকুজ্জামান প্রিন্স (৩০৯), মোহাম্মদ সোহরাওয়ার্দী (৩৪৭), শাহজাহান আলম (৩৪৪), মঞ্জুরুল হক (৩৪৫), নুরুল আলম চৌধুরী (৩১৯), গোলাম জাকারিয়া ভূইয়া (৩০৪), হুমায়ুন কবির খান (৩১৬) , সৈয়দ হোসেন সরকার (৩০৫), খন্দকার মোফাজ্জ্বল উদ্দিন মনির (৩০৪), শ্যামল কুমার সাহা (৩২২), ফারুক বিন ইউসুফ পাপ্পু (২৯৪), আনোয়ার কামাল পাশা(৩০৯), আলমগীর কবির (২৭৭), লেফটেন্যান্ট কর্নেল (অব.) শারাফাত জামিল (৩০৫), মহিউদ্দিন ফারুকী (২৭৫), ইঞ্জিনিয়ার এফএম কবির মঈন (৩৩০), ইঞ্জিনিয়ার এস এম কামরুল আহসান(৩০৪) ও গওহর জামিল সিরাজ (২৯২)। ঢাকা অফিসার্স ক্লাব এবং নারায়ণগঞ্জ ক্লাবে রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিবার্ষিক (২০১০-১২) এ নির্বাচনের ভোট নেওয়া হয়। এ নির্বাচন গত ২৬ জুন হওয়ার কথা ছিলো। সুপ্রিম কোর্টের এক রায়ের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। সুলভ চৌধুরী আরো জানান, নির্বাচনে ২৭টি পরিচালক পদের বিপরীতে দুটি প্যানেলে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ থেকে সব পদেই প্রার্থী ছিল। এম এ সবুরের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্রার্থী দিয়েছিল ১৭টি পদে। এ নির্বাচনে বিকেএমইএর মোট ভোটর ৫১১ জন। এর মধ্যে নারায়ণগঞ্জে ৩৩২ জন এবং ঢাকায় ১৭৯ জন। নির্বাচিত পরিচালকরা মঙ্গলবার একজন সভাপতি ও চারজন সহ-সভাপতি নির্বাচন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/প্রতিনিধি/এজে/এসএএ/২১০৮ ঘ.