২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্জিন লোনের অনুপাত কমিয়েছে এসইসি

বাজারের অতিরিক্ত তারল্য ঠেকাতে মার্জিন লোনের (বিনিয়োগের বিপরীতে ঋণ) অনুপাত কমানোর ঘোষণা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারের অতিরিক্ত তারল্য ঠেকাতে মার্জিন লোনের (বিনিয়োগের বিপরীতে ঋণ) অনুপাত কমানোর ঘোষণা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বৃহস্পতিবার এসইসি'র ঘোষণায় বলা হয়, আগামী রোববার থেকে সব মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্য মার্জিন লোনের অনুপাত হবে ১:১। এর আগে গত ১৫ মার্চ এসইসি'র ঘোষণায় মার্জিন লোনের অনুপাতের ১:১.৫ নির্ধারন করা হয়েছিল। এসইসি'র নির্বাহী পরিচালক ফরহাদ আহমদ জানান, স্টেকহোল্ডারদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানতে পারে বাজারে অতিরিক্ত তারল্য রয়েছে। তিনি বলেন, "বাজারে কিছুদিন ধরে উর্দ্ধগতি দেখা যাচ্ছে, এটা অতিরিক্ত তারল্যের কারণে হয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি।" তবে তিনি জানান, বিনিয়োগকারীদের এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত ১৫ জুন এসইসি'র পক্ষে 'অতিমূল্যায়িত' শেয়ারের (প্রাইস আর্নিং অনুপাত ৪০ পয়েন্টের বেশি) উপর মার্জিন লোন নিষিদ্ধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এসইউ/জেবি