ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরার আগরতলায় 'বনধের' কারণে সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানী-রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, "ভারতে গ্যাস ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় ১২ ঘন্টা বনধ পলিত হওয়ায় সকাল থেকে আখাউড়া স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।"
তিনি জানান, রপ্তানিমুখী আখাউড়া স্থল বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলে সরকার অন্তত ৭৫ হাজার ডলার রাজস্ব থেকে বঞ্চিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৫৫ঘ.
bdnews24