২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেনে নতুন রেকর্ড

ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) একদিনের লেনদেনে নতুন রেকর্ড হয়েছে।এছাড়া বাজার মূলধন এ যাবতকালের মধ্য সবচেয়ে বেশী বেড়ে দাঁড়ায় ২৭২১.৭৫ বিলিয়ন টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) একদিনের লেনদেনে নতুন রেকর্ড হয়েছে।এছাড়া বাজার মূলধন এ যাবতকালের মধ্য সবচেয়ে বেশী বেড়ে দাঁড়ায় ২৭২১.৭৫ বিলিয়ন টাকা। সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন দাঁড়ায় দুই হাজার ৪৪০ কোটি টাকা। এর আগে লেনদেনের সর্বোচ্চ রেকর্ড ছিলো গত ১২ মে দুই হাজার ২৮২ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে ব্যক্তি বিনিয়োগকারীর লাভের উপর কর আরোপ না করায় বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। রোববার থেকেই বাজারে উর্ধ্বগতি দেখা দেয়। তবে সোমবার সাধারণ সূচক কিছুটা পরে গেলেও ধীরে ধীরে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের আয়করের আওতার বাইরে রাখায় বাজার এতোটা চাঙ্গা হয়ে উঠেছে। এব্যাপারে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপক ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "এই উর্ধ্বগতি অপ্রত্যাশিত নয়।" ডিএসই'র শীর্ষ ২০টি শেয়ারের মধ্যে ১২টিই ছিলো ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার। সোমবার লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৫২ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/আরএইচএন/বিডি/জেবি/এইচএ/১৯১৫ ঘ.