ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বনিক সমিতির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনে আরো দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দ্বি-বার্ষিক (২০১০-২০১২) নির্বাচনে মোট প্যানেলের সংখ্যা দাঁড়ালো ৪।
তবে একে আজাদ-জসিম উদ্দীন প্যানেল ছাড়া আর কেউই চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্র"প মিলে ২৮ প্রার্থীর পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন গ্র"পের ৮ সদস্যের একটি প্যানেল ঘোষণা করা হয়। চেম্বার গ্র"প থেকে এদের কোনও প্রার্থী নেই।
এর কিছুক্ষণ পরই আরেকটি হোটেলে চেম্বার গ্র"পের ৬ প্রার্থী নিয়ে প্যানেল ঘোষণা করেন এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ। অ্যাসোসিয়েশন গ্র"পে এদের কোনও প্রার্থী নেই।
এর আগে এফবিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি আবু আলম চৌধুরী অ্যাসোসিয়েশন গ্র"পের ১৪ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেন।
১৯ জুন এফবিসিসিআইয়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৪৪ টি পরিচালক পদের মধ্যে ইতিমধ্যে চেম্বার গ্র"প থেকে ৮ জন এবং অ্যাসোসিয়েশন গ্র"প থেকে ৮ জন করে পরিচালক মনোনীত হয়েছেন।
বাকী ২৮টি পদের জন্য সরাসরি ভোটে অংশ নিচ্ছেন ৫৮ জন প্রার্থী। এর মধ্যে অ্যাসোসিয়েশন গ্র"পের ১৪টি পরিচালক পদের জন্য ৩৮ জন এবং চেম্বার গ্র"পের ১৪টি পরিচালক পদের জন্য ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরপর ২১ জুন ৪৪ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৬৫৪ ঘ.
bdnews24