২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ঋণকে দুর্নামমুক্ত করতে হবে: খলীকুজ্জামান

পিকেএসএফ ২০ বছর ধরে ঠিক পথে এগোয়নি বলার তিনদিন পর ক্ষুদ্র ঋণকে দুর্নামমুক্ত করার এবং এর খারাপ প্রভাব থেকে বেরিয়ে আসার তাগিদ দিলেন প্রতিষ্ঠানটির প্রধান কাজী খলীকুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ঋণকে দুর্নাম থেকে বের করে আনার তাগিদ দিয়েছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ। বিশ্বজুড়ে পরিচালিত ক্ষুদ্র ঋণ প্রকল্পের কঠোর সমালোচনা ও এর কার্যকারিতা বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "ক্ষুদ্র ঋণের ক্ষতিকর প্রভাব এবং এর দুর্নাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।" ক্ষুদ্র ঋণ বিষয়ক দেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান পিকেএসএফ'র চেয়ারম্যান রোববার 'পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন: একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা' নামে প্রতিষ্ঠানটির একটি প্রকল্প উপস্থাপন বিষয়ক গোলটেবিল বৈঠকে একথা বলেন। পিকেএসএফ'র ২০ বছরের কার্যক্রমের ব্যাপারে আফসোস করার তিনদিন পর ক্ষুদ্র ঋণের নেতিবাচক প্রভাব বিষয়ে বললেন তিনি। বৈঠকে সরকারের উর্দ্ধতন বেশ ক'জন কর্মকর্তা ও সাংসদ উপস্থিত ছিলেন। খলীকুজ্জামানের মতে, ক্ষুদ্র ঋণের নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে নতুন উদ্যোগ প্রয়োজন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে খলীকুজ্জামান বলেন, সংস্থার নাম অনুযায়ী গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করার পরিবর্তে প্রতিষ্ঠার শুরু থেকেই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ'র কার্যক্রম ভুল পথে চালিত হয়েছে। রোববার শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব বাড়িয়ে আবাসন উন্নয়ন বিষয়ক নতুন প্রকল্প বাস্তবায়নে পিকেএসএফ অতিরিক্ত চাপে পড়বে কি না জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন। পিকেএসএফ চেয়ারম্যান জানান, তার প্রতিষ্ঠান দেশের সাতটি বিভাগের ২১ ইউনিয়নে প্রায় এক লাখ ১০ হাজার পরিবারকে উন্নয়ন ঋণ দিয়ে পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন কার্যক্রমের আওতায় আনতে যাচ্ছে। পিকেএসএফ-এর উদ্যোগে 'পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন: একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা' নামে প্রকল্পের কাজ গত ৩ মে হাতে নেওয়া হয়। কার্যক্রমটি পিকেএসএফ, সহযোগী সংস্থা, উপকারভোগী পরিবার ও স্থানীয় সরকারের সম্পৃক্ততায় পরিচালিত হবে বলে রোববার জানিয়েছিলেন তিনি। রোববার তিনি বলেন, "প্রকল্পের উপকারভোগীদের কোনো একটি ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে হবে এবং মাসের ১৫ ও ৩০ তারিখে তিনশ টাকা করে জমা দিতে হবে।" দুই বছরের মধ্যে এই তহবিল থেকে কোন অর্থ তোলা যাবে না। দুই বছর