২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত জাহাজ: রপ্তানিকারক দেশের সরকারি ছাড়পত্র দাবি

পরিত্যক্ত জাহাজ আমদানিতে রপ্তানিকারক দেশের সরকারি ছাড়পত্র নিশ্চিতের দাবি জানিয়েছে জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 04:44 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিত্যক্ত জাহাজ আমদানিতে রপ্তানিকারক দেশের সরকারি ছাড়পত্র নিশ্চিতের দাবি জানিয়েছে জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক তপন দত্ত এ দাবি জানান। জাহাজ ভাঙা শিল্পে শ্রম আইন বাস্তবায়ন, দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ ও শ্রমিকদের জীবন রক্ষার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রামের এ ফোরাম। সংবাদ সম্মেলনে তপন বলেন, "তিনটি কারণে ইয়ার্ডগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।" এর মধ্যে ছাড়পত্রবিহীন, অপরিশোধিত, বিপজ্জনক বর্জ্যযুক্ত জাহাজ আমদানিকে প্রথম কারণ হিসাবে উল্লেখ করেন তিনি। দ্বিতীয়ত বিস্ফোরকমুক্ত না করে সনাতন অবকাঠামোয় জাহাজ ভাঙা ও বর্জ্য অপসারণ, যান্ত্রিক সুবিধা ও নিরাপত্তা সরঞ্জামের অনুপস্থিতি। তৃতীয় কারণ হিসাবে শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাবের কথা বলেন তিনি। পরিবেশ ও শ্রমবান্ধব শিল্প হিসেবে জাহাজ ভাঙ্গা শিল্প বিকশিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি হলো