পাবনা, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রং, সুতাসহ কাপড় তৈরির বিভিন্ন উপকরণের দাম কমানো এবং বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির দাবি জানিয়েছে পাবনার তাঁতীরা।
তারা দাবি করেন, উপকরণের মূল্য বৃদ্ধি, ভারতীয় শাড়ির অবাধ বিক্রিসহ নানা কারণে বৃহত্তর পাবনা জেলার প্রায় ৫০ হাজার তাঁত ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে লক্ষাধিক শ্রমিক।
সোমবার পাবনা প্রেসক্লাবে বাংলাদেশ হ্যান্ডলুম এন্ড পাওয়ার লুম অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হ্যান্ডলুম এন্ড পাওয়ার লুম অ্যাসোসিয়েশান সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান প্রমুখ।
তারা অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে একটি চক্র ৬৪ টাকা পাউন্ডের সুতা ১২৫ থেকে ১৩০ পাউন্ড দরে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
তারা রং, সুতা, মাকু, জড়িসহ অন্যান্য উপকরণের দাম কমানো এবং বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানিসহ ১০ দফা দাবি উত্থাপন করেন।
অবিলম্বে এ সব দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তাঁত সমিতির নেতারা।
আগেরদিন পাবনা টাউন হল ময়দানে এক তাঁতী সমাবেশে শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24