২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিসেল'র জুম আলট্রা সার্ভিস সিলেটে

বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল সিলেটে ইন্টারনেট জুম আলট্রা সার্ভিস চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

সিলেট, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল সিলেটে ইন্টারনেট জুম আলট্রা সার্ভিস চালু করেছে। বৃহস্পতিবার রাত ৮ টায় সিলেট নগরীর একটি হোটেলে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফাহিম। এছাড়া উপস্থিত ছিলেন সিটিসেল'র চিফ অপারেটিং অফিসার ডেভিড লি। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২২ মার্চ নগরীর জিন্দাবাজার শ্যামলী কমিউনিটি সেন্টারে জুম আলট্রা মেলা শুরু হবে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৫ ঘ.