ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘালয়ের খনিজ সম্পদ বাংলাদেশের শিল্প-কারখানায় ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ডিডি লাপাং।
বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে তিনদিনব্যাপী ভারত বাণিজ্য মেলা এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে এবারই প্রথম ঢাকায় এ মেলা বসেছে।
লাপাং জানান, ২০০৮-০৯ অর্থবছরে ভারতের মেঘালয় থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে ১৮৪ কোটি রুপির পণ্য।
২০০৮-০৯ অর্থবছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে ২৮৬ কোটি মার্কিন ডলারের পণ্য। বিপরীতে বাংলাদেশ ভারতে রপ্তানি করছে ২৭ কোটি মার্কিন ডলারের পণ্য।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন, "প্রাচীন ও ঔপনিবেশিক ভারতের অংশ ছিলো বাংলাদেশ। ১৯৪৭ সালে এটি ভাগ হয়ে যায়। কিন্তু এটা আমাদের সবারই জানা, মানুষের তৈরি সীমনা হৃদয়ের সম্পর্ক আটকাতে পারে না।"
দুই দেশের সীমান্তবর্তী মানুষের মিথষ্ক্রিয়া বাড়াতে সীমান্তে হাট চালুর ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, "মেঘালয়ে চুনাপাথর, কয়লা, ক্লে, গ্রানাইটসহ প্রচুর খনিজ সম্পদ রয়েছে। বাংলাদেশ এগুলো কাজে লাগাতে পারে। এছাড়া পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা সেবা থেকেও বাংলাদেশ উপকৃত হতে পারে।"
স
bdnews24