২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল-র ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড

দেশে আন্তর্জাতিক সুবিধা সংবলিত ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 04:37 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আন্তর্জাতিক সুবিধা সংবলিত ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। মঙ্গলবার বিকালে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার। তিনি জানান, এ কার্ডধারীরা বিশ্বের ১০০ দেশের ৬০০টি বিমানবন্দরে ফি প্রদান সাপেক্ষে লাউঞ্জ ব্যবহারের পাশাপাশি ৩ হাজার ৫০০ টির বেশি হোটেলে মূল্যহ্রাস সুবিধা পাবেন। এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণের সময় নানা সুবিধাও পাবেন তারা। ১০ লাখ টাকার ভ্রমণবীমা সুবিধাও এ কার্ডের আওতায় আছে। লেনদেনের ওপর সুদের হার ধরা হয়েছে মাসিক শতকরা ২ দশমিক ১৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জিএনএ/২২২৫ ঘ.