২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় ২৫ কোটি টাকার স্পট অর্ডার

১৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ২৫ কোটি টাকার স্পট অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 01:35 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ২৫ কোটি টাকার স্পট অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। রোববার আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "মেলা শেষ হওয়ার আগেই পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ২৫ কোটি টাকার স্পট অর্ডার পাওয়া গেছে। তবে মেলা শেষে প্রায় ৩০ কোটি টাকা হবে বলে আমরা আশা করছি।" ২০০৬ সালের মেলায় পণ্য রপ্তানির আদেশ পাওয়া গিয়েছিল ২৪ কোটি ৬৮ লাখ টাকার। ২০০৮ সালে তা কমে ২২ কোটি ৬ লাখ এবং ২০০৯ সালে তা ১৯ কোটি ৯১ লাখ টাকায় দাঁড়ায়। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীও বেশি আসেন বলে জানিয়েছেন মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সাহাব উল্ল্যাহ। তিনি বলেন, "এবারের মেলায় প্রায় ৩০ লাখ দর্শনার্থী এসেছেন। অন্যান্য বছরের তুলনায় এটা বেশি।" সাহাব উল্ল্যাহ আরো জানান, গতবছরের মেলায় দর্শনার্থী ছিল প্রায় ২৫ লাখ। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও সময় আরো ৭ দিন বাড়ানো হয়। ফারুক খান বলেন, "গত এক বছরে দেশের ব্যবসায়ীরা বুঝতে পেরেছেন যে দেশে একটি ব্যবসা-বান্ধব সরকার এসেছে। দেশের প্রতিটি জেলায় মেলা হচ্ছে।" মেলায় মোট স্টল ও প্যাভিলিয়ন ছিল ৪৮৬টি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ ১০টি দেশের স্টল ছিল মেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/১৯৩০ ঘ.