২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ব্যাংকিং কুয়াকাটায়

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রথমবারের মতো অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা এনে দিচ্ছে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 05:53 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

পটুয়াখালী, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রথমবারের মতো অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা এনে দিচ্ছে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক। আগামী জুলাই থেকে তা চালু হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শামিউল হক আবুল। এর সঙ্গে থাকবে এটিএম বুথও। শনিবার ওশান সিটি লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। শামিউল হক আবুল বলেন, "স্ট্যান্ডার্ড ব্যাংক কুয়াকাটায় অনলাইন ব্যাংকিং এর পাশাপাশি এটিএমবুথও স্থাপন করবে। এতে পর্যটকরা ঝামেলাহীন ভ্রমণের আনন্দ পাবেন।" স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি এসএমই শাখাও থাকবে বলে জানান তিনি। ওশান সিটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী আজম বলেন, "জুন মাসের মধ্যেই ওশান সিটি মার্কেট প্লাজায় ব্যাংকের সব আয়োজন শেষ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১১৫৬ ঘ.