২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমন্বিত শিল্পাঞ্চল গড়ার পরামর্শ ওয়ালমার্ট সিইও'র

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রখাতের জন্য একটি সমন্বিত শিল্পাঞ্চল গড়ার পরামর্শ দিয়েছে বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন শপ ওয়ালমার্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 06:21 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রখাতের জন্য একটি সমন্বিত শিল্পাঞ্চল গড়ার পরামর্শ দিয়েছে বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন শপ ওয়ালমার্ট। শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (আন্তর্জাতিক) সি. ডগলাস ম্যাকমিলন দেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সঙ্গে এক বৈঠকে এ পরামর্শ দেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। সকালে রাজধানীর র‌্যাডিসন হোটেলে ওই বৈঠক হয়। সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (ডগলাস) জানিয়েছেন, তৈরি পোশাকের গুরুত্বপূর্ণ উৎসস্থল হিসেবে বাংলাদেশকে ভাবছে ওয়ালমার্ট। এখান থেকে তারা আরো বেশি পোশাক কিনতে চায়। সেজন্য এখানে গ্যাস বিদ্যুতের পর্যাপ্ত সুযোগ-সুবিধা সম্বলিত পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি সমন্বিত শিল্পাঞ্চল করার কথা বলেছেন তিনি।" তা হলে ক্রেতাদের সুবিধার পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগও বাড়বে বলে মনে করছেন ওয়ালমার্ট সিইও ম্যাকমিলন। তিনি বৃহস্পতিবার বিকালে ঢাকা এসেছেন। দুই দিনের এ সফরে শুক্রবার দুপুরেই ঢাকা ছাড়েন তিনি। ডগলাস ম্যাকমিলন আসেন ব্যক্তিগত একটি উড়োজাহাজে। তার আসার বিষয়ে জানতে চাওয়া হলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কামান্ডার সায়েদুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, "আমাদের এখানে গতকাল একটা এক্সিকিউটিভ ফ্লাইট এসেছিলো। দুপুরে তা ছেড়ে গেছে।" ম্যাকমিলনের সফরে নিরাপত্তারও বেশ কড়াকড়ি ছিলো। বর্ণনা দিতে গিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, "আমাদের তিনজনের ঢোকার অনুমিত ছিল। এর বেশি একজনকেও ঢুকতে দেওয়া হয়নি।" ম্যাকমিলনের ঢাকা সফরের বিষয়ে বিষয়ে ওয়ালমার্ট গণমাধ্যমকে কিছুই জানায়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে তাদের ঢাকা কার্যালয় থেকে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করা হয়। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র আর সে দেশে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা ওয়ালমার্ট। যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি হওয়া পোশাকের ৩০ শতাংশই তারা কেনে বলে বিজিএমইএ জানিয়েছে। কোনো ওয়ালমার্ট প্রধান নির্বাহী কর্মকর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর বলে জানিয়েছেন সালাম মুর্শেদী। । স