ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্ত্র খাতের দক্ষ জনবল দেশে তৈরি করার পদক্ষেপ নিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী সপ্তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বস্ত্রমন্ত্রী বলেন, "আমাদের গার্মেন্টস খাতে মেশিনও বিদেশ থেকে আনতে হয়, চালানোর লোকও। বাংলাদেশে দক্ষ জনবলের আকাল পড়েছে। আমি মনে করি দক্ষ জনশক্তি দেশেই তৈরি করতে হবে।"
"যন্ত্রের পেছনের মানুষগুলো তৈরিতে নজর দিন। দক্ষ জনশক্তি তৈরিতে আপনাদেরই এগিয়ে আসতে হবে", উদ্যোক্তাদের প্রতি বলেন লতিফ সিদ্দিকী।
এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাসও দেন মন্ত্রী।
তিনি বলেন, তা করতে পারলে বিদেশিদের পেছনে ব্যয়িত অর্থ দেশেই থাকবে।
"যন্ত্র তৈরির কোম্পানিগুলো যেন বাংলাদেশকে তাদের মোটাতাজা করার জন্য ব্যবহার না করে সে বিষয়টিতেও খেয়াল রাখতে হবে।"
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), ইয়রকারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস এবং চ্যান সাও ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এ প্রদর্শনী আয়োজন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24