ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহ এবং বছরের শেষ দিনে বড় অঙ্কের লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক বেড়েছে, দাম বেড়েছে অধিকাংশ শেয়ারেরও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৮২৯০ দশমিক ৪১, যা দিনের শুরুর চেয়ে ৬৫ দশমিক ৭৭ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত ২৪৬টি প্রতিষ্ঠানের ১ হাজার ৭৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। যার মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৫৮টির। অপরিবর্তিত ছিলো দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক বহির্ভূত আর্থিক সংস্থা এবং সিমেন্ট, বস্ত্র, ওষুুধ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। তবে কিছুটা কমেছে গ্রামীণফোনের শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৬১৯ ঘ.
bdnews24