২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হবে: মুহিত

গ্রামীণ ব্যাংকের অর্থ অনিয়মের মাধ্যমে অন্য তহবিলে সরানোর যে অভিযোগ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠেছে তা তদন্ত করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের অর্থ অনিয়মের মাধ্যমে অন্য তহবিলে সরানোর যে অভিযোগ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠেছে তা তদন্ত করবে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি নরওয়ের রাষ্ট্রায়াত্ত টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া কোটি কোটি বিদেশি ডলার অন্য একটি তহবিলে সরানোর অভিযোগ তোলা হয়। যার ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিবেদন প্রকাশ হয়। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "নরওয়ের রিপোর্ট আমরা পেয়েছি। এর তদন্ত হবে। শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।" তদন্ত কমিটিতে কারা থাকবে- তা জানতে চাওয়া হলে এখনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। তহবিল সরানোর বিষয়টি প্রকাশ্য হওয়ার পর প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা ইউনূসকে নিয়ে বক্রোক্তি করেন। ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন। তবে অভিযোগ ওঠার পর অর্থমন্ত্রী মুহিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেছিলেন, দাতা সংস্থার সঙ্গে সমঝোতার মাধ্যমে তহবিল সরানো হলে তাতে অনিময় হয় বলে তিনি মনে করেন না। এ অভিযোগের বিষয়ে গ্রামীণ ব্যাংক ও ইউনূসের পক্ষ থেকে বলা হয়, বিদেশি কোনো অর্থ আত্মসাত কিংবা অপব্যবহার করা হয়নি। আর তহবিল সরানোর বিষয়টি ১৯৯৮ সালেই সুরাহা হয়ে গেছে। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখনকার শিক্ষক ইউনূসই ছিলেন এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির বক্তব্য, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মধ্য দিয়ে দারিদ্র্য নিরসনই এর লক্ষ্য। গ্রামীণ ব্যাংকে শুরুতে সরকারের শেয়ার ৬০ শতাংশ থাকলেও এখন তা ২৫ শতাংশ। সরকারি শেয়ার কমে যাওয়া নিয়েও স