২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: ওঠা-নামার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন

সাধারণ মূল্যসূচকের ওঠা-নামার মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ মূল্যসূচকের ওঠা-নামার মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে মূল্যসূচক কিছুটা বাড়লেও বেলা সাড়ে ১১টার দিকে মঙ্গলবারের চেয়ে তা কমে যায় ১৫ পয়েন্ট। তবে দুপুর ১২টা ১০ মিনিটে তা ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮,২২৯ পয়েন্টে। দিনশেষে সাধারণ সূচক মাত্র ২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮,১৭১ দশমিক ৫৭ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে মোট ২৪৫টি শেয়ারের। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১২৬টির। অপরিবর্তিত ছিলো দুটি প্রতিষ্ঠানের শেয়ার। মোট লেনদেন হয়েছে ১৬২২ কোটি টাকার। ঢাকা পুঁজিবাজারে রোববারের ধসের পর সূচকের ঊর্ধ্বগতির ধারা মঙ্গলবারও অব্যাহত ছিলো। দিন শেষে সাধারণ সূচক ২০৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৬৮ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়ায়। মঙ্গলবার ডিএসইতে মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ১৭২টির, কমে ৬৯টির। তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। ব্যাংক ও টেলিকম কোম্পানির শেয়ারের চাহিদার বৃদ্ধিতে সারাদিনে ১৬৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগে রেকর্ড দরপতনের পরদিন সোমবারই ঘুরে দাঁড়ায় ঢাকার পুঁজিবাজার। দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক ৩০৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৯৫৯ দশমিক ২৭ পয়েন্টে। রোববার সাধারণ সূচক ৫৫১ পয়েন্ট কমে যাওয়ায় বিনিয়োগকারীরা বিক্ষোভ করে। পরে বাজার স্থিতিশীল করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ার বাজারের সা