২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শেয়ার বাজারের প্রবণতার জন্য ষড়যন্ত্রকারীরা দায়ী'

শেয়ার বাজারের সাম্প্রতিক অস্বাভাবিক প্রবণতার জন্য 'ষড়যন্ত্রকারীদের' দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারের সাম্প্িরতক অস্বাভাবিক প্রবণতার জন্য 'ষড়যন্ত্রকারীদের' দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। "বাজারের এখনকার অবস্থা উদ্ভট," মন্তব্য করে মুহিত বলেন, "গত একবছরে বাজার তিনগুণ বড়ো হয়েছে। এখনো বাড়ছে।" "সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে যে শেয়ার বাজার এমন এক জায়গা যেখানে টাকা শুধু বাড়ে," বলেন মুহিত। "এটা থামানো দরকার।" এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার অর্থমন্ত্রী আরো বলেন, দেশে উৎপাদন না হলে শেয়ারের দাম বাড়ার কোনো কারণ নেই। "আমরা সবাই জানি এর পেছনে ষড়যন্ত্রকারীরা রয়েছে।" মুহিত বলেন, কারা এই ষড়যন্ত্রকারীরা তা সবাই জানে। এখন তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পথ খুঁজে বের করাই মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআর/পিডি/২১৫৫ ঘ.