২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের পতন রোধে সক্রিয় এসইসি

পুঁজিবাজারের সূচক পতন রোধে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তার আগের চারটি সিদ্ধান্ত বদলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

আবদুল্লাহ আল মুয়ীদ ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের সূচক পতন রোধে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তার আগের চারটি সিদ্ধান্ত বদলেছে। মার্জিন ঋণের অনুপাত বাড়িয়ে এক অনুপাত এক দশমিক পাঁচ করেছে এসইসি। এতে একজন বিনিয়োগকারী ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো থেকে পুঁজিবাজারে তার বিনিয়োগের দেড় গুণ ঋণ নিতে পারবেন। গত ১৩ ডিসেম্বর এ অনুপাত এক দশমিক শূন্য পাঁচ থেকে বাড়িয়ে এক দশমিক এক করে এসইসি। রোববার পুঁজিবাজারে রেকর্ড পতনের ফলে বিনিয়োগকারীদের বিক্ষোভের পর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হলো। মার্জিন ঋণের অনুপাত হিসাবের ক্ষেত্রে গত অগাস্টে চালু করা পদ্ধতিও স্থগিত করা হয়েছে। ওই পদ্ধতি অনুযায়ী শেয়ারের দিনশেষের মূল্য ও শেয়ারের নেট অ্যাসেট ভ্যালুর গড় নির্ধারণের মাধ্যমে মার্জিন ঋণের অনুপাত হিসাব করা হতো। গ্রামীণফোন ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার 'স্পট মার্কেট' থেকে মূল বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, "সদস্যদের মার্জিন বিষয়ে কমিশনের আগের সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। আগামী ২ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিলো।" মুক্তসীমার পাঁচ কোটি টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে সদস্যদের মার্জিন জামানতের পরিমাণ ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করারও সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী এক কোটি টাকার ক্ষেত্রে তা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। মুক্তসীমার চেয়ে দুই কোটি টাকার বেশি কিন্তু চার কোটি টাকার কম লেনদেনের ক্ষেত্রে জামানতের পরিমাণ ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশে বাড়ানো হয়েছে। চার কোটি টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে একশ ভাগ জামানত রাখতে বলা হয়েছে। আনোয়ারুল কবীর বলেন, "সিআরআর এবং এসএলআর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সিদ্ধান্তের প্রভাব বাজারে পড়েছে।" স