২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমছেই

ঢাকার পুঁজিবাজারে লেনদেনের গতি কমে যাওয়ায় সূচকে নিম্নগতির ধারা অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 07:36 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে লেনদেনের গতি কমে যাওয়ায় সূচকে নিম্নগতির ধারা অব্যাহত রয়েছে। বুধবার দিনের মধ্যভাগ পর্যন্ত সার্বিক মূল্যসূচক ৯৮ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। শেয়ার লেনদেন হয়েছে ২৩৭টি প্রতিষ্ঠানের। লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ৩৪টির দাম বেড়েছে, কমেছে ১৯৭টির। ছয়টির দাম অপরিবর্তিত আছে। ব্যাংক বহির্ভূত ২১টি আর্থিক প্রতিষ্ঠানের সবগুলোর শেয়ারের দামই পড়েছে। ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ারের দাম কমেছে, দুটির দাম অপরিবর্তিত আছে। দরপতন হয়েছে ইন্স্যুরেন্স, সিমেন্ট, বস্ত্র ও ওষুধ কোম্পানিগুলোর শেয়ারের দামও কমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩৩০ ঘ.