ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংকের ৩০ লাখের বেশি শেয়ার ছাড়া হচ্ছে পুঁজিবাজারে, যা আগের ঘোষণার চেয়ে বেশি।
গত নভেম্বরে সরকার রূপালী ব্যাংকের ২৮ লাখ ৫৭ হাজার ৩৮০ শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছিলো। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, সেকেন্ডারি মার্কেটে রূপালী ব্যাংকের ৩০ লাখ ৬৮ হাজার ৭৫০ শেয়ার ছাড়া হবে।
গত নভেম্বরে সরকার রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানগুলোর আরো শেয়ার পুঁজিবাজারে ছাড়ার ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১১৪০ ঘ.
bdnews24