২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুর সদর উপজেলার কুনিয়া এলাকায় পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 06:12 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কুনিয়া এলাকায় পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সাতদিনের মধ্যে দাবিদাওয়া মেনে নেওয়া হবে-কারখানা কর্তৃপক্ষের এই আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেয়। বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রস্তার দুদিকে বহু যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুনিয়ায় নাসা গ্র"পের লিজ অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতন পরিশোধ ও নতুন মজুরি কাঠামোয় বৈষম্যের প্রতিবাদে সোমবার সকাল ৮ টার দিকে কর্মবিরতি শুরু করে। তিনি জানান, শ্রমিকরা সকাল সোয়া ৮টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। উত্তেজিত শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে মাহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। লিজ অ্যাপারেলস-এর পরিচালক সাইফুল ইসলাম ও অন্য কর্মকর্তারা প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। তারা এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের দাবি পুরনের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে রাস্তা থেকে সরে যায়। এসআই আনোয়ার জানান, এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২০৪ ঘ.