ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুঁজি বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগের বিপরীতে ঋণের (মার্জিন লোন) অনুপাত আগের অবস্থানে ফিরিয়ে নিয়েছে।
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
শেয়ারমূল্য ওঠানামার কারণে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন লোন এক অনুপাত এক করার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/১১৩৪ ঘ.
bdnews24