ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দেশের বাইরে বিনিয়োগের অনুমতি দিলে রপ্তানি কয়েক গুণ বাড়বে বলে মনে করেছ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি (বিএপিআই)।
শনিবার রাজধানীতে 'ফার্মা ভিশন ২০১৫' শীর্ষক এক সেমিনারে বিএপিআই'র উপদেষ্টা নাজমুল হাসান বলেন, "বাধাগুলো উঠিয়ে নিলে ওষুধ শিল্প দেশের অন্যতম বড় একটি রপ্তানি খাত হয়ে উঠতে পারে।"
প্রতিষ্ঠানগুলো উৎপাদিত ওষুধের নিবন্ধন নিয়েও সমস্যায় পড়ে জানিয়ে তিনি বলেন, "দেশে সম্ভবত ওষুধই একমাত্র পণ্য যার রপ্তানিতে বাধা রয়েছে।"
ওষুধের আন্তর্জাতিক বাজারে ২০০৯ সালে ৮০ হাজার আটশ কোটি ডলারের ব্যবসা হয়। যেখানে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র চার কোটি ৭০ লাখ ডলার।
সেমিনারে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অবশ্য দেশি প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে বিনিয়োগের ক্ষেত্রে অনুমতি দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাননি।
তিনি বলেন, "লেনদেনের বর্তমান বাস্তবতায় বিদেশে ঢালাও বিনিয়োগের এখনো সময় হয়নি।"
তবে কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে এ সব বিধি-নিষেধ নমনীয় করা যেতে পারে বলে জানান তিনি।
বিদেশের বাজারে প্রবেশের অনুমতি পেলে দেশের ওষুধ কোম্পানিগুলো যৌথ উদ্যোগ, কোম্পানি কেনা কিংবা নিজেরাই নতুন প্রতিষ্ঠান স্থাপনে বিনিয়োগ শুরু করতে পারবে বলেও দাবি করেন বক্তারা।
বেক্সিমকো গ্র"পের সহসভাপতি সালমান এফ রহমান বলেন, "তৈরি পোশাক শিল্পের উন্নয়নে আশির দশকে ব্যাক টু ব্যাক এলসি, শুল্ক ভিত্তিতে গুদামের সুবিধা দিতে সরকার নীতিগত বড় ধরণের পরিবর্তন এনেছে। ওষুধ শিল্পের জন্যও এখন সেরকম সাহসী উদ্যোগ নেওয়ার সময়।"
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ও শিল্প মন্ত্রী দিলীপ বড়
bdnews24