২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভে গাজীপুরে পোশাক কারখানা বন্ধ

গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, ভাংচুর ও সংঘর্ষে পুলিশসহ ২০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 10:49 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

গাজীপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, ভাংচুর ও সংঘর্ষে পুলিশসহ ২০জন আহত হয়েছে। শনিবার নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হলেও শ্রমিকরা বেতন বৈষম্যের অভিযোগ এনে এ কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করে। এ ঘটনার পর সব কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোণাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনাবাড়ি এলাকায় শনিবার এন টি কে সি নামের পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মোজাম্মেল হকের সঙ্গে নতুন বেতন কাঠামো নিয়ে কয়েকজন শ্রমিকের কথা কাটাকাটি হয়। এ নিয়ে মোজাম্মেল হক এক পর্যায়ে শ্রমিকদের কয়েকজনকে লাঞ্চিত করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কারখানার ৩/৪ জন কর্মকর্তাসহ ১০/১১জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানায়, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোয় পুরোনো শ্রমিকদের চেয়ে নতুন শ্রমিকদের বেতন বেশি বেড়েছে। কম গ্রেড প্রাপ্ত শ্রমিকরা তাদের বেতন আরো বাড়ানোর দাবি জানিয়েছে। একই দাবিতে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাল্টি নিট (ক্যাবস) লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা শনিবার সকাল সাড়ে ৮টা থেকে কর্মবিরতি শুরু ও বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এছাড়া কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করনিক পোশাক কারখানার শ্রমিকরাও একই দাবিতে বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছে। কর্তৃপক্ষ শনিবার শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্র"তি দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। একই দাবিতে কালিয়াকৈরের পূর্ব চান্দরার মুয়াজ উদ্দিন নিট ফ্যাশন ও টেক্সটাইল কারখানার শ্রমিকরা শনিবার সকালে কর্মবিরতি শুরু ও বিক্ষোভ প্রদর্শণ করে। এক পর্যায়ে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানা ভবনের সামনের কাঁচ ও দু'টি গাড়ি ভাংচুর করে। তাদের ইট পাটকেলের আঘাতে এজিএম রবিউল, রাজা মিয়া, পিএম আব্দুল