২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি মুরাদ ইব্রাহীম

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (সিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোরশেদ মুরাদ ইব্রাহীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (সিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোরশেদ মুরাদ ইব্রাহীম। মাহবুব আলম সিনিয়র সহ-সভাপতি এবং নুরুন নেওয়াজ সেলিম সহ-সভাপতি নির্বাচিত হন। বুধবার বিকালে সিসিসিআই'র নবনির্বাচিত পরিচালকমণ্ডলীর প্রথম সভায় তাদের নির্বাচিত করা হয়। চেম্বারের বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও নতুন নির্বাচিত পরিচালক এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিকাল সাড়ে চারটায় চেম্বার ভবনে নতুন নির্বাচিত পরিচালকদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়। ২২ ডিসেম্বর নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করবে বলে এম এ সালাম জানান। নবনির্বাচিত সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ট্রেড গ্র"প থেকে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মেসার্স ক্রিস্টাল ট্রেডিং করপোরেশনের স্বত্ত্বাধিকারী মোরশেদ মুরাদ জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। গত সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম- ৯ (ডবলমুরিং) আসন থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। একইদল থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহজাবীন মোরশেদ তার স্ত্রী। নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মঙ্গলবারের নির্বাচনে এসোসিয়েট গ্র"প এবং সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম অর্ডিনারি গ্র"প থেকে পরিচালক নির্বাচিত হন। নতুন সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে চেম্বার সদস্যরা ২৪ জন পরিচালক নির্বাচিত করেন। এর মধ্যে ছয়জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সমর্থিত 'ব্যবসায়ী পরিষদ' ওই নির্বাচন বর্জন করে। বর্তমান সভাপতি ও সাংসদ এম এ লতিফ সমর্থিত 'চেম্বার পরিষদ' নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০০৪ ঘ.