২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগে বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 03:23 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

গাজীপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। দমকল বাহিনী জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে ইভেন্স কারখানার লুম সেকশনের ডাস্ট রুমে ওই আগুন লাগে। গাজীপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আগুনে ডাস্ট রুমের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯১৯ ঘ.