২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকা ব্যাংক ঋণ খতিয়ে দেখার নির্দেশ

এক কোটি টাকা বা তার চেয়ে বেশি অংকের ব্যাংক ঋণ যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ০২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কোটি টাকা বা তার চেয়ে বেশি অংকের ব্যাংক ঋণ যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে বিনিয়োগের লাগাম টানতে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বৃহস্পতিবার রাতে আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক কোটি টাকা বা এর চেয়ে বেশি অংকের ঋণ যে খাতে ব্যবহারের জন্য বিতরণ করা হয়েছে সেই খাতে ব্যবহার হয়েছে কিনা তা ব্যাংকগুলোকেই সরেজমিনে তদন্ত করে ১৪ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। "তদন্তে যথাযথ খাতে ঋণের অর্থ ব্যবহ