২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারিদ টেলিকম এখন এয়ারটেল

ওয়ারিদ টেলিকম নাম বদলে এখন থেকে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড হিসেবে পরিচিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ারিদ টেলিকম নাম বদলে এখন থেকে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড হিসেবে পরিচিত হবে। এ বছরের শুরুতে বাংলাদেশে মোবাইল কোম্পানি ওয়ারিদের অধিকাংশ শেয়ার কিনে নেওয়া ভারতীয় প্রতিষ্ঠান ভারতি টেলিকম বুধবার এ ঘোষণা দিয়েছে। ঢাকায় ওয়ারিদের দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কোম্পানির প্রধান নির্বাহী ক্রিস টোবিট আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের ঘোষণা দেন। তবে এ নাম এখন কেবল অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যবহৃত হবে। প্রতিষ্ঠানের নাম এয়ারটেল হলেও ব্রান্ডের নাম এখনি পরিবর্তন হচ্ছে না, তা ওয়ারিদ নামেই পরিচিত হবে। ভারত ও শ্রীলঙ্কায় ভারতি টেলিকমের ব্র্যান্ডের নাম এয়ারটেল। এয়ারটেলের লোগেতে স