২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল বাংলায় আখ মাড়াই শুরু

নয় হাজার মেট্রিক টনের বেশি চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

জামালপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয় হাজার মেট্রিক টনের বেশি চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত এই চিনিকলটিতে শুক্রবার সন্ধ্যা থেকে আখ মাড়াই শুরু হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক সাংবাদিকদের জানান, জামালপুর-২ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ফরিদুল হক খান চলতি অর্থবছরের মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) সচিব আশরাফ আলী, কারখানার কর্মকর্তা ও কয়েকজন আখচাষী উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মৌসুমে জিল বাংলা চিনিকলে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে। এতে ৯ হাজার ৬শ' মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.