২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান কোম্পানিকে জাহাজ হস্তান্তর করবে ওয়েস্টার্ন মেরিন

জার্মান শিপিং কোম্পানির জন্য দুটি পণ্যবাহী জাহাজ নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান শিপিং কোম্পানির জন্য দুটি পণ্যবাহী জাহাজ নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। শুক্রবার সকালে চট্টগ্রাম ড্রাইডকে আনুষ্ঠানিকভাবে এ দুটি জাহাজ জার্মান প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা এ তথ্য জানান। ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাহাজ দুটি হল- 'এমএস এ্যামারসাম' এবং 'গ্রোনা বিয়েস্সাম'। দেশীয় প্রকৌশলিদের তত্ত্বাবধানে আইসক্লাস পণ্যবাহী এ জাহাজ দুটি চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় ওয়েস্টার্ন মেরিনের নিজস্ব কারখানায় নির্মাণ করা হয়েছে। বাংলাদেশে নির্মিত পণ্যবাহী জাহাজসমূহের মধ্যে এ দুটি সমুদ্রগামী সর্ববৃহৎ জাহাজ বলে নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা দাবি করেছেন। জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়