২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি সময়ে ভিয়েতনাম থেকে চাল পেতে চুক্তি হচ্ছে

জরুরি প্রয়োজনে যেন চাল পাওয়া যায়, সে জন্য ভিয়েতনামের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 11:08 AM

Updated : 26 Apr 2022, 01:38 AM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি প্রয়োজনে যেন চাল পাওয়া যায়, সে জন্য ভিয়েতনামের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করবে সরকার। বুধবার ভিয়েতনামের রাষ্ট্রদূত নয়েন ভ্যান থাটের সঙ্গে বৈঠকের পর খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো জরুরি পরিস্থিতিতে চাল আমদানি অব্যাহত রাখতে অনতিবিলম্বে সরকার ভিয়েতনামের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করবে।" প্রস্তাবিত চুক্তি অনুযায়ী নিুে ৩/৫ লাখ টন চাল আনা হবে। এ চুক্তি ত্বরান্বিত করতে ভিয়েতনামের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলে মন্ত্রী জানান। সরকার ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ৯৫ হাজার মেট্রিক টন চাল আমদানি করেছে। আরো এক লাখ টন চাল আমদানি করা হবে বলে খাদ্যমন্ত্রী জানান। সরকার অভ্যন্তরীণ বাজার থেকে আমন তা কিনে আমদানি করে মজুদ ঠিক রাখার সিদ্ধান্ত কয়েকদিন আগেই নিয়েছে। রাশিয়া থেকে গম আমদানি স্থগিতের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, " গত মৌসুমে তীব্র তাপদাহের কারণে রাশিয়া সরকার গম রপ্তানির বিষয়ে আগামী জুন পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে। তা ওঠে গেলে সরকার এ মৌসুমে আবার গম আমদানির উদ্যোগ নেবে।" বর্তমানে দেশে সাড়ে সাত লাখ টন খাদ্য মজুদ করা যায়। ২০২০ সালের মধ্যে এ মজুদ ব্যবস্থা ৩০ লাখ টন করার আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। হরতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে। কিন্তু হরতালের নামে গাড়ি ভাংচুর ও হত্যা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা কোনো গণতান্ত্রিক সরকারেরই কাম্য নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/এমআই/১৭১০ ঘ.