ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার সকালে আগুন লাগে।
দমকল বাহিনী জানিয়েছে, এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ২৪ তলা ভবনের ১৫ তলায় সকাল ৫টা ৫৪মিটিনে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৫৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বেশ কিছু কাগজপত্র, কম্পিউটার, ফ্যাক্স মেশিন ও এসি নষ্ট হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১১৫১ ঘ.
bdnews24