ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ও দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৭ নভেম্বর দেশে ঈদুল আযহা উদযাপন করবে ইসলাম ধর্মাবলম্বীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯২৫ ঘ.
bdnews24