ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামের দরিদ্র মানুষের জন্য সনাতনী ঋণের চেয়ে ক্ষুদ্র ঋণ অপেক্ষাকৃত ভালো বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২০তম বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "মহাজনী ঋণ ব্যবস্থায় ৭০ থেকে ১০০ শতাংশ সুদ দিতে হয়। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো সুদ নেয় ৩৫-৪০ শতাংশ। এ ক্ষেত্রে আগের চেয়ে পরেরটাই ভালো।"
তিনি মানুষকে দারিদ্রসীমা থেকে উন্নীত করে মানব সম্পদে পরিণত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অর্থমন্ত্রী বলেন, "চার কোটি মানুষ ক্ষুদ্র ঋণের আওতায় থাকলেও তাদের দারিদ্র নিরসনের লক্ষণ খুব কমই দেখা গেছে। এই দরিদ্র মানুষগুলো মানব সম্পদে পরিণত হয়নি।"
নারীদের উন্নয়নে সরকারের চেয়ে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো বেশি অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি।
পিকেএসএফ'র প্রধান কাজী খলিকুজ্জমান আহমদ বলেন, ক্ষুদ্র ঋণের সুদ হার এবং দারিদ্র নিরসনে এর ব্যর্থতার মতো বিষয়গুলো গত কয়েক বছর ধরে বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে।
তিনি বলেন, "আমাদের দেখা দরকার গড়ে প্রায় ৩০ শতাংশ সুদ হারে ক্ষুদ্র ঋণ মানুষের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করছে কি না এবং এ ঋণ গ্রহীতারা তা কিভাবে পরিশোধ করছে।"
তিনি মানুষকে বারবার ঋণ নেওয়ার পর্যায়ে না রেখে জনগণের জন্য সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। খলীকুজ্জমান বলেন, "এতদিন আাদের মনোযোগ ছিলো ঋণ নিয়ে। এখন আমরা মানব উন্নয়নে গুরুত্ব দিচ্ছি।"
"ক্ষুদ্র ঋণ দারিদ্র নিরসনের একটি উপায় মাত্র," উল্লেখ করে খলিকুজ্জমানা বলেন, "শুধু এর মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব নয়।"
ক্ষুদ্র ঋণের অন্যতম সমালোচক খলীকুজ্জামান ঋণ গ্রহীতার ওপর এ সংক্রান্ত দাপ্তরিক কাজের খরচ চাপানোর ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন।
তিনি বলেন, "অধিকাংশ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানই ঋণ গ্রহীতাকে এর প্রসেসিং খরচ দিতে বাধ্য করছে। এছাড়া ঋণের অর্থ দেওয়ার আগেই ঋণের ১০ শতাংশ অর্থ সিকিউরিটি হিসাবে রেখে দেওয়া হয়।"
পিকেএসএফ চেয়ারম্যান খলীকুজ্জমান জানান, প্রতিষ্ঠানটি এর নাম অনুযায়ী গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনের না করে একটি ক্ষুদ্র ঋণ সংস্থায় পরিণত হয়েছে।
তিনি বলেন, "গত কয়েক বছর আমরা ক্ষুদ্র ঋণ প্রকল্পের ওপর গুরুত্ব দিয়েছি। এখন আমরা এনরিচ প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের জন্য স
bdnews24