ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তিন সপ্তাহের মধ্যে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার প্রতিশ্র"তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা।
শিল্পনীতি ও বেসরকারি উন্নয়ন বিষয়ক বিশ্লেষক বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক জাইদ বখত এ প্রতিশ্র"তি 'বাস্তবসম্মত নয়' বলে মন্তব্য করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে শেয়ার ছাড়ার জন্য স্টক এক্সচেঞ্জে কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রক্রিয়া ও আমলাতন্ত্রের স্বাভাবিক বাধার বিষয়টি বিবেচনা করলে এই প্রতিশ্র"তি বাস্তবসম্মত বলে মনে হয় না।"
স
bdnews24